
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ সাদিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পারিক কুশলাদি বিনিময় করেন। এসময় তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। উপাচার্য আগত অতিথিকে সাধুবাদ জানান এবং তাঁকে স্বাগত জানান। আগত অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন। তিনি মাননীয় উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আলোচনা শেষে উভয়ই ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন চবি বিএনসিসির সমন্বয় কর্মকর্তা ২/লে. প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, চবি সেনা শাখার বিএনসিসিও ২/লে. প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন ও চবি বিএনসিসি বিমান শাখার প্রধান পিইউও প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল কাইয়ুম।