ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বাউবিতে বিবিএ (টিআইএম) সিলেবাস প্রণয়নবিষয়ক দিনব্যাপী কর্মশালা

বাউবিতে বিবিএ (টিআইএম) সিলেবাস প্রণয়নবিষয়ক দিনব্যাপী কর্মশালা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব বিজনেস-এর উদ্যোগে 'Workshop on Formulation of OBE-based Syllabus for BBA in Technology and Innovation Management' বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯:৩০টায় বাউবির গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের আইসিটি অ্যান্ড ই-লার্নিং সেন্টারে (ICT & E-Learning Centre) কর্মশালাটি শুরু হয়। স্কুল অব বিজনেস-এর ডিন অধ্যাপক ড. মো. মঈনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় দুই ডজনের বেশি প্রশিক্ষণার্থী অংশ নেন। আউটকাম বেসড এডুকেশন (OBE) কারিকুলামের আলোকে নতুন এই বিবিএ সিলেবাস প্রণয়নের লক্ষ্যে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত