
ফিবোনাচি আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াড ২০২৬-এর বাংলাদেশ জাতীয় বাছাইপর্বে প্রযুক্তিগত উৎকর্ষ, উদ্ভাবনী সক্ষমতা ও গবেষণামুখী চিন্তার অনন্য স্বাক্ষর রেখেছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। দেশের অন্যতম প্রতিযোগিতামূলক এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স দল একাধিক বিভাগে কৃতিত্ব অর্জন করে ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে। এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও হামদর্দ বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। এসময় হামদর্দের পরিচালকরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি