ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতি ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতি ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ রাজশাহী তথা দেশের অন্যতম শ্রেষ্ঠ বরেণ্য শিক্ষাপ্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানটি এমন অনেক কৃতী সন্তানের জন্ম দিয়েছে, যারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে সুনামের সাথে কাজ করছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন।

গতকাল শুক্রবার রাজধানীর হেয়ার রোডে নিউ গভ. ডিগ্রি কলেজের ঢাকাস্থ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ভূমিমন্ত্রী বলেন, নিউ গভ. ডিগ্রি কলেজের বরেণ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সালাহউদ্দিন এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শালসহ সরকারের সচিব ও উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও শীর্ষস্থানীয় ব্যবসায়ী রয়েছেন। এছাড়া এ বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীরা অতীতে এইচএসসি পরীক্ষার মেধা তালিকায় বিভিন্নস্থান অর্জন করে গৌরবোজ্জ্বল ফলাফল করেছেন। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ঝরেপড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় সরকারের বহুমুখী প্রচেষ্টা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত