ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের Research Project Award and Fund Release অনুষ্ঠান

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের Research Project Award and Fund Release অনুষ্ঠান

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ২০২৬-২৭ অর্থবছরের গবেষণা কার্যক্রমের আওতায় নির্বাচিত ৬টি গবেষণা প্রকল্পের গবেষকদের প্রথম কিস্তির গবেষণা অনুদান প্রদান সংক্রান্ত সভা গতকাল রোববার কাউন্সিলে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান নির্বাচিত গবেষকদের হাতে গবেষণা চেক হস্তান্তর করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলের প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক; অ্যাক্রেডিটেশন ও কিউএ অ্যান্ড এনকিউএফ বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ এমরান; কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান এবং কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত