
গত শনিবার বেলা ১১টায় খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ)-এর সম্মেলন কক্ষে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের উদ্যোগে 'দ্য হিউম্যান সাইড অব ম্যানেজমেন্ট ইন দ্য এজ অব এআই: সাইকোলজি, এথিক্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড হিউম্যান ওয়েল-বিয়িং অ্যাট ওয়ার্ক' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, সেমিনারের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ ও কর্মক্ষেত্রে এর ক্রমবর্ধমান প্রয়োগের এই সময়ে ব্যবস্থাপনার মানবিক দিক, নৈতিকতা, মানসিক সুস্থতা ও কর্মীদের কল্যাণ নিয়ে এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভবিষ্যতে যারা কর্পোরেট প্রতিষ্ঠানে ব্যবস্থাপনাকে পেশা হিসেবে গ্রহণ করবেন, তাদের জন্য বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক। তিনি এ ক্ষেত্রে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিবিএ শিক্ষার্থীদের গুরুত্বের কথাও উল্লেখ করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান (ইনচার্জ) মো. মোস্তাফিজুর রহমান সেমিনারে সভাপতিত্ব করেন। এ সেমিনারে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আগে প্রধান অতিথি কী-নোট স্পিকারকে স্মারক ক্রেস্ট উপহার দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি