ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউর সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপকের স্মরণ সভা ও আলোচনা

বিএমইউর সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপকের স্মরণ সভা ও আলোচনা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউর সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক ডা. এমএ হাদী স্যারের বর্ণাঢ্য জীবন শীর্ষক স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, অধ্যাপক ডা. এমএ হাদী বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট মেডিকেল শিক্ষার প্রসারে চির স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ছিলেন গুণী শিক্ষক, স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ প্রশাসক। এর সাথে সাথে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনাকে ধারণ ও ছড়িয়ে দিতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। গতকাল সোমবার শহীদ ডা. মিলন হলে অধ্যাপক ডা. এমএ হাদী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বিএমইউর সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক ডা. এমএ হাদীর বর্ণাঢ্য জীবন শীর্ষক স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে অধ্যাপক ডা. এমএ হাদী স্যারের বর্ণাঢ্য জীবন নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় ও সব শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত