
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজের (আইএইউ) প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৬-২০৩০ মেয়াদের জন্য এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে তিনি এ দায়িত্ব পেয়েছেন। ৩ থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অস্ট্রেলিয়ার পার্থে মারডক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আইএইউর ১৭তম সাধারণ সম্মেলনে সদস্য নির্বাচনের এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল 'দ্য ভ্যালু অব ইউনিভার্সিটিজ ইন দ্য এরা অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'।
এ নির্বাচনের বিষয়ে অধ্যাপক ড. এম আর কবির বলেন, 'আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের ও দায়িত্বের বিষয়। আমি মনে করি, এ দায়িত্বের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অর্জন, সম্ভাবনা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি