ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ আলোচনা

এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ আলোচনা

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬-এর বিশেষ আলোচনা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রাসঙ্গিকতা তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এনএসইউর উপ-উপাচার্য (প্রো ভাইস চ্যান্সেলর) অধ্যাপক নেছার ইউ. আহমেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ্য (ট্রেজারার) অধ্যাপক আব্দুর রব খান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত