ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান হলেন মো. মুখতার হোসেন

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান হলেন মো. মুখতার হোসেন

মো. মুখতার হোসেনকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্প্রতি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (ইউফিল)-এর স্বতন্ত্র পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে । ব্যাংকিং ও আর্থিক খাতে প্রায় ৩৯ বছরের দীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনে তিনি শাখা পর্যায়ের ব্যবস্থাপনা থেকে শুরু করে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার মতো সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত ছিলেন। তার কর্মপরিধিতে প্রচলিত ও ইসলামি- উভয় ধরনের ব্যাংকিংয়ে নেতৃত্ব প্রদানের মাধ্যমে বিশেষ দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, কর্পোরেট গভর্ন্যান্স, নিয়ন্ত্রক পরিপালন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সম্পদণ্ডদায় ব্যবস্থাপনা (Asset Liability Management)-এ তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। উল্লেখ্য, তিনি এনআরবি ব্যাংকের উপদেষ্টা হিসেবে অপারেশনাল উৎকর্ষতা ও কৌশলগত উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হোসেন ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত