ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন কর্পোরেট-১ শাখাগুলোর ডিসেম্বর ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি শ্রেণিকৃত ঋণ থেকে আদায় জোরদারকরণ, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বৃদ্ধি, আমানত সংগ্রহে গতি আনা এবং নির্ধারিত মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন। তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক প্রবৃদ্ধি টেকসই করতে গ্রাহকসেবার মানোন্নয়ন ও ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর এবং মো. হারুনুর রশীদ। প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদ, বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন, ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, মহাব্যবস্থাপক সালামুন নেছাসহ সংশ্লিষ্ট শাখাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত