প্রিন্ট সংস্করণ
০০:০০, ২০ মে, ২০২৬
নির্ভরযোগ্য ও আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাংকিং কার্যক্রম শুরু করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ফটিকছড়ি পৌরসভার আব্দুল সালাম মার্কেট ভবনে ব্যাংকের ৩৫ তম শাখার উদ্বোধন করা হয়। গত বৃহস্পতিবার শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন। এসময় তিনি এসএমই খাতকে গুরুত্ব দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উৎসাহিত করার মাধ্যমে একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন। তিনি বলেন, ব্যাংকিং নেটওয়ার্কের বাইরে থাকা জনগোষ্ঠীর ব্যাংকিং সেবা নিশ্চিত করা, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং রেমিট্যান্স চ্যানেলকে সহজতর করার লক্ষ্যে কাজ করছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, এফসিএস; অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট ব্যবসায়ীরা।