
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) উপায় তাদের গ্রাহকদের দৈনন্দিন অফিস-যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে কমিউট (বাংলাদেশ) লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। চুক্তির আওতায় গ্রাহকরা উপায় অ্যাপের মাধ্যমে কমিউটের প্রিমিয়াম অফিস-কমিউট সার্ভিস ব্যবহার করতে পারবেন এবং উপায় ওয়ালেটের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন, মূল্যছাড় ও প্রমোশনাল অফার থাকবে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপায়-এর কর্পোরেট সেলস প্রধান সাজ্জাদ আলম এবং কমিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন সরকার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি