ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

৫০ ফুট নকশিকাঁথার উপস্থাপনায় উন্মোচিত হলো এমজি এস৬

৫০ ফুট নকশিকাঁথার উপস্থাপনায় উন্মোচিত হলো এমজি এস৬

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো এমজি বাংলাদেশের সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি এমজি এস৬। বাংলাদেশের ঐতিহ্য, কারুশিল্প ও ভবিষ্যতের বৈদ্যুতিক যাতায়াতব্যবস্থাকে একই মঞ্চে তুলে ধরার মধ্য দিয়ে আয়োজনটি পেয়েছে এক ভিন্ন মাত্রা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ৫০ ফুট দীর্ঘ নকশিকাঁথা, যা বিশেষভাবে তৈরি একটি পোশাক থেকে শুরু হয়ে কোনো ধরনের বিচ্ছিন্নতা ছাড়াই সরাসরি এমজি এস৬-এর সঙ্গে যুক্ত ছিল।

বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথাকে আধুনিক বৈদ্যুতিক গাড়ির সঙ্গে যুক্ত করার এ অভিনব ভাবনার পরিকল্পনা করেন ক্রিয়েটিভ ডিরেক্টর আসাদ সাত্তার ও তার প্রতিষ্ঠান কালচারকাঁথা।

প্রতিটি সেলাইয়ের মধ্য দিয়ে যেন বাংলাদেশের শেকড় থেকে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার গল্প ফুটে ওঠে। বিশেষ এ আয়োজনে এমজি এস৬ উন্মোচন করেন আন্তর্জাতিক এফআইএ মোটরস্পোর্ট প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম বাংলাদেশি নারী রেসার কাশফিয়া আরফা।

নকশিকাঁথার বিশেষ পোশাকটির নকশা করেন সিজ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সামাহা সুবাহ। কোরিওগ্রাফি করেন মাহমুদুল হাসান মুকুল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত