
অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম ও শাহীনূর সুলতানা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। ৮ অক্টোবর ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। মোহাম্মদ ফজলুল করিম ১৯৯৬ সালে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে অগ্রণী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ব্যাংকের কর্পোরেট শাখা, অঞ্চল, সার্কেল, বিভিন্ন ডিভিশন প্রধান ও ঈঅগখঈঙ, হেড অব ICC হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। শাহীনূর সুলতানা ১৯৯৬ সালে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ব্যাংকের বিভিন্ন কর্পোরেট শাখা এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি