ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

নারী উদ্যোক্তাদের জন্য 'উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং' প্রশিক্ষণের আয়োজন এনসিসি ব্যাংকের

নারী উদ্যোক্তাদের জন্য 'উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং' প্রশিক্ষণের আয়োজন এনসিসি ব্যাংকের

নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উৎসাহিত করার লক্ষ্যে 'উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং' বিষয়ে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে এনসিসি ব্যাংক। নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের জন্য ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা আরও সহজলভ্য করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এনসিসি ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত সকল শাখা ও উপ-শাখার মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ৩০০০ জন নারী উদ্দোক্তাকে প্রশিক্ষণের লক্ষ্যে এরইমধ্যে ৯৯টি শাখায় প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে এবং এতে মোট ২,৪৯০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত