
ট্রান্সকম ডিজিটালের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে সর্বাধুনিক 'এলজি গ্যালারি সিরিজ এআই টিভি' এবং তিনটি মডেলের 'এলজি ওয়াটার পিউরিফায়ার' বাজারজাত শুরু করেছে এলজি ইলেকট্রনিক্স। ঢাকার উত্তরার সেন্টারপয়েন্টে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এসব পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। এ উদ্বোধনের মাধ্যমে এলজি ইলেকট্রনিক্স ও ট্রান্সকম ডিজিটালের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হলো, যা দেশের গ্রাহকদের কাছে বিশ্বমানের কনজিউমার ইলেকট্রনিক্স ও উন্নত গৃহস্থালি প্রযুক্তি সহজলভ্য করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিক্সের প্রধান পরিচালন কর্মকর্তা শাহিদুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা শিব পদ দে, বিজনেস হেড রাশেদুল ইসলাম, এলজি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর বাংলাদেশ ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর স্যাংহো চুন এবং এমএস, এইচএস বিজনেস ও জিটিএমের টিম লিডার আশিকুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
এআই সমৃদ্ধ হোম এন্টারটেইনমেন্ট এলজি গ্যালারি সিরিজের এআই টিভিতে রয়েছে আধুনিক পিকচার ও সাউন্ড প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে কন্টেন্ট ও পরিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী দৃশ্য ও শব্দ স্বয়ংক্রিয়ভাবে সর্বোত্তম মানে পৌঁছে যায়। গ্রাহকের নিজস্ব পছন্দের উপযোগী কন্টেন্ট ফিচারের পাশাপাশি এর পাতলা ও আধুনিক ডিজাইন যেকোনো রুচিশীল ঘরের সৌন্দর্য বাড়াবে। বিস্তৃত শো-রুম নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা নতুন পণ্যগুলোর সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন এবং নিজেদের গৃহস্থালি প্রয়োজন অনুযায়ী টিভি ও ওয়াটার পিউরিফায়ার বেছে নিতে পারবেন। ট্রান্সকম ইলেকট্রনিক্সের বিজনেস হেড রাশেদুল ইসলাম বলেন, এলজির সঙ্গে আমাদের অংশীদারিত্বের লক্ষ্য হলো অত্যাধুনিক কনজিউমার প্রযুক্তি বাংলাদেশের মানুষের হাতের নাগালে নিয়ে আসা। জিফাইভ গ্যালারি ৬ সিরিজের এআই টিভি এবং এলজি ওয়াটার পিউরিফায়ারের এ নতুন লাইনাপ গ্রাহকদের স্মার্ট বিনোদন ও সুস্থ জীবনযাত্রায় ভূমিকা রাখবে।