ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মারা গেছেন মাথায় গুরুতর আঘাত পাওয়া হেসুস মিয়েল

মারা গেছেন মাথায় গুরুতর আঘাত পাওয়া হেসুস মিয়েল

মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পাওয়ায় হেসুস মিয়েলকে নেওয়া হয় হাসপাতালে। সেখান থেকে আর ফেরা হলো না তার। না ফেরার দেশে পাড়ি জমালেন এই স্প্যানিশ স্ট্রাইকার। তেনেরিফে মঙ্গলবার মিয়েলের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে। গুরুতর দুর্ঘটনাটি ঘটে সোমবার সেগুন্দা ডিভিশনে তেনেরিফে ও আন্দোরার ম্যাচে, যোগ করা সময়ের সপ্তম মিনিটে। তখন স্কোরলাইন ছিল ২-২।

একটি লম্বা বল ক্লিয়ার করতে মাঝমাঠের বৃত্তে চলে আসেন আন্দোরার গোলরক্ষক জেসুস ওনো। এ সময় লাফিয়ে ওঠা ওনোর হাঁটু আঘাত করে মিয়েলের মাথায়। মিয়েল সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারান। মাঠে পাঁচ মিনিটের বেশি সময় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে স্প্যানিশ গণমাধ্যমে মিয়েলের জ্ঞান ফেরার খবর আসে।

কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। শেষ পর্যন্ত মুত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন ৩০ বছর বয়সি এই ফুটবলার। তার এই মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে স্পেনের ফুটবলকে। বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদসহ অনেক ক্লাব মিয়েলের অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত