ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আনসার চ্যাম্পিয়ন

আনসার চ্যাম্পিয়ন

জাতীয় কুস্তির পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরুষ বিভাগে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। অন্যদিকে নারী বিভাগেও আনসারের জয়জয়কার। ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার নারী দল। ৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এ সময় ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ স ম রিদওয়ানূর রহমান, সাধারণ সম্পাদক লায়ন এম. আর. আলী ফাহিম, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আব্দুল মবিন এবং কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত