ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জীবননগরে ফিল্ম স্টাইলে চুরি: ৩ লক্ষ টাকার মালামাল লুট

জীবননগরে ফিল্ম স্টাইলে চুরি: ৩ লক্ষ টাকার মালামাল লুট

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দলবাড়িয়া বাজারে সিসি ক্যামেরা তোয়াক্কা না করে ফিল্ম স্টাইলে পাঁচটি দোকানের তালা ভেঙে নগদ ৫০ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।

বুধবার (২০ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে ৫-৬ জন চোর চক্রের সদস্য উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারস্থ পলাশ স্টোর, ভাই ভাই কসমেটিক্স, হাজী ট্রেডার্স ও সুবর্ণা জুয়েলার্সের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

আন্দুলবাড়িয়া বাজার কমিটির সভাপতি আসাদুর রহমান জানান, বুধবার ভোরের দিকে চোর চক্রের সদস্যরা ফিল্ম স্টাইলে ও সিসি ক্যামেরা তোয়াক্কা না করে এই ঘটনা ঘটায়। এ ঘটনায় তিনি বাজার কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জীবন নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ দোকানের তালা ভেঙে চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন। সিসি ক্যামেরা দেখে শনাক্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

জীবননগর,ফিল্ম স্টাইলে চুরি,মালামাল লুট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত