ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জীবননগরে মাদক রাখার অভিযোগে ৩ জনের জেল-জরিমানা 

জীবননগরে মাদক রাখার অভিযোগে ৩ জনের জেল-জরিমানা 

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাজা ও ২ লিটার মদসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার দেহাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— দেহাটি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৯), মৃত আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন (৬৫) ও একই গ্রামের মৃত ইউনুস সাহার ছেলে রসূল সা (৩৫)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেহাটি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেকের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের চুয়াডাঙ্গা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জীবননগর,মাদক,জেল-জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত