অনলাইন সংস্করণ
১৫:৫২, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন। তিনি গণমাধ্যমকে জানান, সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে লন্ডনে পড়াশোনার জন্য যাবেন।
এর আগে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ব্যাচেলরস অব ল’ সম্পন্ন করে তিনি সেকেন্ড ক্লাস পেয়েছিলেন।
উল্লেখ্য, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করেন, পরে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে আসেন।
২০১৫ সালে ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় আত্মপ্রকাশ হয়। এটি ছিল একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনা, যা বাণিজ্যিকভাবে সফল হয় এবং তাকে জনপ্রিয় করে তোলে।