অনলাইন সংস্করণ
১৯:১২, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জুলাই অভ্যুত্থান ও আসন্ন নির্বাচনের মধ্যবর্তী ১৮ মাস এবং কীভাবে রেমিট্যান্স দেশের অর্থনীতিকে স্থিতিশীল রেখেছে তা নিয়ে সাউথ এরা নেটওয়ার্ক-এর ডকুমেন্টারি ‘বিটুইন টু ফিউচার্স’-এর ৮ম পর্ব প্রকাশ করা হয়েছে।
শেখ হাসিনার শাসনামল শেষ হওয়ার পর রেমিট্যান্স কীভাবে দ্রুত বৃদ্ধি পেয়ে ২৬.৯ বিলিয়ন ডলারে পৌঁছে ঐতিহাসিক রেকর্ড গড়ে, এই পর্বে তা দেখানো হয়েছে।
এই পর্বে হাসিনার শাসনামলে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি অভিবাসীদের অমানবিক আচরণের শিকার হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকার একটি ভেঙে পড়া ব্যবস্থা উত্তরাধিকার হিসেবে পায়। ড. ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আটকে পড়া ১৮ হাজার শ্রমিককে নিয়মিত করার উদ্যোগ নিতে হয়।
অভিবাসী শ্রমিকরা রাষ্ট্রের ওপর প্রভাব ছাড়াই অর্থনীতির প্রধান অবদানকারী হিসেবে রয়ে যান। তাদের ভোটাধিকার ছিল না, অন্তর্বর্তী সরকার সেই অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেয়। ২০২৬ সালের জানুয়ারি নাগাদ ১৫.৩ লাখ মানুষ পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন করেন।
রেমিট্যান্সকে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে তুলে ধরে এই পর্বে প্রবাসীদের অবদানের গুরুত্ব বিশেষভাবে দেখানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যৎ নীতিনির্ধারণে অভিবাসী শ্রমিকদের অধিকার ও সুরক্ষার বিষয়টি আরও গুরুত্ব পাওয়া উচিত বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।