ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিমানবন্দরে আনসারের তৎপরতায় আইফোন উদ্ধার: প্রকৃত মালিকের কাছে হস্তান্তর 

বিমানবন্দরে আনসারের তৎপরতায় আইফোন উদ্ধার: প্রকৃত মালিকের কাছে হস্তান্তর 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও দ্রুত তৎপরতায় হারিয়ে যাওয়া একটি মূল্যবান আইফোন ফিরে পেয়েছেন তার প্রকৃত মালিক। ৪ অক্টোবর, রবিবার ভোররাত আনুমানিক সোয়া দুইটার দিকে বিমানবন্দরের ০৪ নং হেভী লাগেজ গেইট এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য শ্রী মিঠুন কুমার স্ক্যানার বেল্টের নিচে পরিত্যক্ত অবস্থায় ফোনটি পড়ে থাকতে দেখেন ।

তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত অ্যাভসেক সদস্য এবং সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পিসি মোঃ দোলন মিয়াকে অবহিত করেন। এরপরই শুরু হয় ফোনটির প্রকৃত মালিককে খুঁজে বের করার সম্মিলিত প্রচেষ্টা। সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি ও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর একপর্যায়ে শাহা নুরুজ্জামান নামের এক যাত্রীকে ফোনটির প্রকৃত মালিক হিসেবে শনাক্ত করা হয়।

সবশেষে, পিসি মোঃ আলমগীরের উপস্থিতিতে যথাযথ যাচাই-বাছাই শেষে মালিকানা নিশ্চিত করে ফোনটি শাহা নুরুজ্জামানের নিকট হস্তান্তর করা হয়। বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন ভুক্তভোগীসহ উপস্থিত যাত্রীরা‌।

আনসার,বিমানবন্দর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত