ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চলছে দারাজের ৯.৯ অ্যানিভার্সারি সেল

চলছে দারাজের ৯.৯ অ্যানিভার্সারি সেল

বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং ই-কমার্সের প্রসারে এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে '৯.৯ অ্যানিভার্সারি সেল' শুরু করেছে দারাজ বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আকর্ষণীয় সেভিংস, জনপ্রিয় ব্র্যান্ডের দারুণ সব অফার এবং কেনাকাটার চমৎকার অভিজ্ঞতা নিয়ে দেশজুড়ে গ্রাহকদের জন্য সাজানো হয়েছে এবারের আয়োজন। এক দশকেরও বেশি সময়ের এ অগ্রগতিকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পেইনজুড়ে থাকছে ১২ শতাংশ পর্যন্ত প্রি-পেমেন্ট ভাউচার, সাশ্রয়ী মূল্যে মেগা ডিল, ৮০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাশ সেল এবং ৭৫ শতাংশ পর্যন্ত হট ডিল। পাশাপাশি প্ল্যাটফর্মজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধাও থাকছে। ফলে ইলেকট্রনিক্স, ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইল পণ্য কেনাকাটা হবে আগের চেয়ে আরও বেশি সাশ্রয়ী ও সহজ।

বাংলাদেশে ১২ বছর পূর্ণ করার এ ক্ষণটি দারাজের জন্য কেবল কেনাকাটার চেয়েও বড় এক অর্জনের গল্প। শক্তিশালী মার্কেটপ্লেস ও নিজস্ব ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে দেশের ৬৪ জেলাতেই ক্রেতা ও বিক্রেতাদের সংযুক্ত করেছে দারাজ। বিভাগীয় শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল—দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই পছন্দের পণ্য অর্ডার ও ডেলিভারি পাওয়ার সুযোগ তৈরি করে কেনাকাটাকে মানুষের দৈনন্দিন জীবনের অনুষঙ্গে রূপ দিয়েছে প্রতিষ্ঠানটি।

৯.৯ অ্যানিভার্সারি সেলের বিশেষ আকর্ষণ হিসেবে নির্দিষ্ট সময়ে থাকছে এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট সুবিধা নিয়ে 'ব্র্যান্ড রাশ আওয়ার'।

১২ সেপ্টেম্বর ওরাইমো ব্র্যান্ড ডে, ১৩ সেপ্টেম্বর সুপার ব্র্যান্ড ফেস্ট, ১৪ সেপ্টেম্বর আইস ব্র্যান্ড ডে, ১৬ সেপ্টেম্বর রেকিট সুপার ব্র্যান্ড ডে এবং ১৭ সেপ্টেম্বর রিয়েলমি ব্র্যান্ড ডে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত