ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পুলিশের ওপর হামলায় মামলা

পুলিশের ওপর হামলায় মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম জানান, উক্ত পৌর এলাকার ঝিকরায় পূজা মণ্ডপে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছে। গত মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার পূজা মণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে তারা সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য হামলার শিকার হন। পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই থানার এসআই ফারুক বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত