ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বেড়েছে

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বেড়েছে

নেত্রকোনার দুর্গাপুরে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রোগীদের সেবার মান বেড়ে যাওয়ায় স্বস্তিতে তিন লাখ সেবাব্রতী মানুষ। সেবার পাশাপাশি গড়ে ওঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাদাতা ডাক্তারদের চমৎকার বন্ধন। স্বাস্থ্য পরিচালিকার সহায়ক ওই টিমের নেতৃত্বে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার। এক ঝাঁক নবীণ ও প্রবীণ ডাক্তার, বেশ কজন দক্ষ অফিস সহায়ক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে ৮ মাস আগে তিনি দুর্গাপুর উপজেলা হাসপাতালের ইউএইচএফপিও-র দায়িত্ব গ্রহণ করেন। সেবা যার ধ্যান, জ্ঞান ও একটি মডেল স্বাস্থ্য কমপ্লেক্স উপহার দেওয়ার জন্য যিনি দিন রাত পরিশ্রম করেন সবার পরমপ্রিয় সেবাব্রতী মানুষ হিসেবে খ্যাতি লাভ করেছেন ডা. মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার। তিনি নিয়মিত অফিস করেন। রুটিন মাফিক ফিল্ড ভিজিট করেন। দায়িত্ব পালনে কোনো কৃপণতার জায়গা নেই। সেবাই পরম ধর্ম। সেবার মধ্যে নিহিত রয়েছে প্রকৃত সুখ। গতকাল মঙ্গলবার সকাল ৯টা ১ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স হাসপাতালে গেলে তিনি নিজেকে অফিসিয়াল কাজকর্মে নিবেদিত রেখেছেন এমন তথ্যই সরেজমিন ঘুরে দেখো গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডা. মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠাদান সম্পন্ন করেন। পিতা মরহুম সফিউল ইসলাম তালুকদার ছিলেন সুসং মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ। মাতা রোয়েনা বেগম। এক বোন তিনি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে পিএইচডি শেষ করে বর্তমানে ইউনিভার্সিটি অফ সিডনিতে কর্মরত রয়েছেন। আরেক ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার।

স্বপ্নবান পিতার গর্বিত সন্তান হিসেবে সবার মধ্যে তুলে ধরতে ছেলেকে ডাক্তার হতে উদ্বুদ্ধ করতেন সবার প্রিয় স্যার সফিউল ইসলাম তালুকদার। তিনি দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তিনি হাসি মুখে কথা বলে সবার ভালো লাগার পাত্র হিসেবে সমাদৃত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবিকা ভ্যালিনা রাংসা আনন্দ প্রকাশ করে বলেন, গত ১৯.০৩.২০২৫ ইং তারিখে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব গ্রহণ করেন ডা. মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের নিয়ে মাসিক মিটিংয়ের পাশাপাশি নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন। সেবার প্রশ্নে তিনি আপোষহীন। রোগীদের সঙ্গে সর্বোচ্চ উত্তম আচরণ, সেবাই মানুষের পরম ধর্ম। এ ব্রত নিয়ে স্যারের দিক নির্দেশনা মোতাবেক আমার চাকরির জীবনের সবচেয়ে সেরা সময় পার করছি। স্যারের সুস্থ্যতা কামনা করছি।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, একজন দক্ষ ইউএইচএফপিও হিসেবে যতগুলো গুণাবলি থাকা দরকার। তিনি সবগুলো অনুকরণ ও অনুসরণ করেন। তিনি আপাদমস্তক নিরহংকারী ও স্বাধীনচেতা মানুষ। তিনি একজন দক্ষ স্বাস্থ্য কর্মকর্তা। আমি একজন সহযোগী হিসেবে অত্যন্ত সফল মনে করছি নিজেকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার বলেন, আমি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব গ্রহণ করেছি আট মাস পূর্ণ হতে চলেছে। কতটুকু করতে পেরেছি জানি না।

তবে চেষ্টা করেছি সবটুকু দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটির পাশে থাকার। কিছু সীমাবদ্ধতা আছে। সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আমি সর্বপরি উপজেলার সব শ্রেণি পেশার মানুষের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি। আমাকে পরামর্শ দিবেন। পরামর্শ দিলে আমি উপকৃত হব। প্রতিষ্ঠানের একটি চেয়ার মাত্র আমি হোল্ড করি। কিন্তু সেবাটা সার্বজনীন করতে চাই। অত্র হাসপাতালের সব ভালো অর্জন উপজেলার সর্বস্থরের মানুষের। আমি শুধু ব্যর্থতার দায় নিতে চাই। আমি সবার একান্ত প্রচেষ্টায় ওই সেবামূলক প্রতিষ্ঠানটিকে আরও উন্নত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত