
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী এবং উপজেলা প্রশাসন একাডেমি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং উপজেলা প্রশাসনের যৌথ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি সাপোর্ট ফান্ডিংয়ের পরিচালক আবদুল্লাহ-আল-মামুন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের পরিচালক প্রফেসর কুমার দাস, বিসিএসআইআর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ জামিরুল রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, জেলা শিক্ষা অফিসার, নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। ২৫টি স্টল অংশগ্রহণ করে এবং এরমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।