ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গ্রাম পুলিশদের প্রশিক্ষণ

গ্রাম পুলিশদের প্রশিক্ষণ

শরীয়তপুরের ৬৫টি ইউনিয়নের গ্রাম পুলিশ প্রতিনিধিদের নিয়ে তিন দিনব্যাপী দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ও জেলা প্রশাসন শরীয়তপুরের ব্যবস্থাপনায় শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে প্রশিক্ষণের আয়োজন হয়। গতকাল মঙ্গলবার প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন- উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ শরীয়তপুর মো. ওয়াহিদ হোসেন প্রমুখ।

জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ সহযোগী বাহিনী। তাদের দক্ষতা, জ্ঞান ও সচেতনতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত