
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের তিন মহিলা সদস্য বিএনপিতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। যোগদানকারী জনপ্রতিনিধিরা হলেন- শিল্পী আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য, ১, ২ ও ৩নং ওয়ার্ড, খাদিজা, সংরক্ষিত মহিলা সদস্য, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড, সুলতানা পারভীন, সংরক্ষিত মহিলা সদস্য, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড।
যোগদান অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে বিএনপিতে জনগণের আস্থা বাড়ছে। এই তিন জনপ্রতিনিধির যোগদান আমাদের আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও শক্তিশালী করবে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।