ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে কর্মশালা

কুড়িগ্রামে কর্মশালা

কুড়িগ্রামে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি এ কর্মশালার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন- যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন, ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ানুজ্জান চৌধুরী, সুব্রত প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত