ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসকের যোগদান

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসকের যোগদান

চট্টগ্রামের নতুন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গতকাল মঙ্গলবার তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নবাগত জেলা প্রশাসক দায়িত্বভার গ্রহণের সময় একটি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠায় চট্টগ্রামের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এছাড়াও জেলার স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি এরআগে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত