ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল যোগে এসে দুই ব্যক্তি ভবনের দোতলার কার্যালয় লক্ষ্য করে বোমাটি ছুড়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেয়ালে লেগে বোমাটি ভেঙে পাশের টিনশেড কক্ষের চালায় পড়ে আগুন ধরে যায়। শব্দ শুনে নৈশ প্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নৈশ প্রহরী সেলিম মিয়া বলেন, ‘বিকট শব্দে বাইরে বের হয়ে দেখি আগুন। সঙ্গে সঙ্গে সবাইকে ডাক দিলে দ্রুত আগুন নেভানো যায়।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখার মধ্যে পাঁচটি ভাড়া বাসায় পরিচালিত হয় এবং সেগুলোতে নিরাপত্তার জন্য চৌকিদার রাখা আছে। ঘটনার পর অতিরিক্ত তদারকি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত