ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভূমধ্যসাগরে নৌকাডুবি মুকসুদপুরের দুই যুবকের মৃত্যু

ভূমধ্যসাগরে  নৌকাডুবি মুকসুদপুরের দুই যুবকের মৃত্যু

অবৈধ পথে ইটালী যাওয়ার পথে লিবিয়া ভূমধ্যসাগরে গোপালগঞ্জের মুকসুদপুরের দুই যুবকের মৃত্যু হয়েছে। এতে উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনায় একই গ্রামের আরও ছয়জন নিখোঁজ রয়েছে বলে জানাগেছে। গত মঙ্গলবার বিকালে নিহতদের বাড়িতে গিয়ে মৃত্যুর খবর জানাগেছে। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, পশ্চিম লওখন্ডা গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ (৪০) ও একই গ্রামের আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ (৩০) ভূমধ্য সাগরে ট্রলার ডুবিতে নিহত হয়েছে। এছাড়া এখনও ছয়জনের খোঁজ পাওয়া যায়নি। তারা হলেন- পশ্চিম লওখন্ডা গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, একই গ্রামের হায়দার শেখের ছেলে ধলা শেখ, ইকরাম মিনার ছেলে দুলাল মীনা, হায়দার মিনার ছেলে আশিক মিনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা ও কাশালিয়া ইউপির গুনহর গ্রামের হাফিজ মিনার ছেলে নিয়াজ মিনা। নিহত এনামুল শেখের পিতা আকোব আলী শেখ জানান, আমার ছেলে এনামুল শেখকে নিয়ে বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল খুমস উপকূল অঞ্চল থেকে একটি বোট যাত্রা শুরু করে। পরে কোস্ট গার্ড তাদের তাড়া করলে নৌকাটি ডুবে আমার ছেলে ঘটনাস্থলে নিহত হয় বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত ১ মাস আগে ২১ লাখ টাকার বিনিময়ে মাদারিপুরের দালাল এনামুলের মাধ্যমে আমার ছেলেকে লিবিয়া পাঠাই। একমাস পরে তাকে গেম দিয়েছে। ২১ লাখ টাকার বিনিময়ে আমার ছেলে লাশ হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত