
কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ২০ জন দালালকে আটক করেছে র্যাব। গতকাল রোববার সকাল থেকে দুপুর পযর্ন্ত র্যাব ১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র্যাব হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়েরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দালালচক্রের ২০ জন সদস্যকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
অভিযান শেষে র্যাব হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি দালালচক্র সক্রিয় ছিল।