ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

উপজেলা বিএনপি নেতার মৃত্যু

উপজেলা বিএনপি নেতার মৃত্যু

নির্বাচনি কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় মারা গেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন (৫৭)। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে। আব্দুল্লাহ আল মামুন খোকন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেনে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার নাম মরহুম বাবর আলী।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, আব্দুল্লাহ আল মামুন খোকন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের ধানের শীষের নির্বাচনি প্রচার কাজের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার মৃত্যুতে দল এবং পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এই শূন্যতা কখনও পূরণ হওয়ার না। এদিকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের মুত্যুর খবরে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ সময় তার রাজনৈতিক সহকর্মী এবং দলীয় নেতাকর্মীরা দত্তপাড়া গ্রামের মরহুমের বাড়িতে ভিড় জমান। এতে সবার অশ্রুসজল চোখে এক বেদনা বিধুর পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত