ঢাকা রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন একটি ভবনের পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার বেলা ১২টার টার দিকে খুটাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান। নিহতরা হলেন, খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৩) ও মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ উসমান (১৯)। খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বলেন, একটি নির্মাণাধীন ভবনে তারা পলেস্তারার কাজ করছিলেন। অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদুৎস্পৃষ্ট হন তারা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের স্বজন ডুলাহাজারা কলেজ ছাত্রদল আহ্বায়ক আবদুল মান্নান বলেন, খুটাখালী বাজারে একটি তিন তলা ভবনের পলেস্তারার কাজ করছিলেন তিনজন নির্মাণশ্রমিক। ওই ভবনঘেঁষে হাইভোল্টেজের বৈদ্যুতিক লাইন ছিল। গতকাল সোমবার বেলা ১২টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত প্রথমে লাল মুহিত উদ্দিন সাগর বিদ্যুৎস্পৃষ্ট হন।

এরপর ঝাঁকুনিতে অন্য শ্রমিক উসমান নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়।

তারা লাশ দুটি সুরতহাল করেছে এবং হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। আর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত