
নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের নেথপাড়া এলাকায় সরকারি বনজ সম্পদ রক্ষায় এক পরিচালিত হয়েছে।
সহকারী ভূমি কর্মকর্তা আবুল কালাম আ. কাদের-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বন বিভাগের ১৩টি সরকারি সেগুন গাছ উদ্ধার করা হয়। জানা যায়, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে নেথপাড়া ও আশপাশের এলাকায় সরকারি সেগুন গাছ কেটে অবৈধভাবে পাচার করে আসছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহকারী ভূমি কর্মকর্তা আবুল কালাম মো. আ. কাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার নেথপাড়া এলাকা থেকে এরইমধ্যে কাটা অবস্থায় থাকা ১৩টি সরকারি সেগুন গাছ জব্দ করা হয়। অভিযান চলাকালে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সরকারি সম্পদ উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন। পরবর্তীতে জব্দ সেগুন গাছগুলো ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।