ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ শুরু

নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ শুরু

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী এজেন্টেদর উপস্থিতিতে ডাক বিভাগ হতে আগত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার। গতকাল সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্যালট গ্রহণ ও সংরক্ষণ করা হয়। এ সময় নারায়ণগঞ্জ ১ আসনের ৪টা, নারায়ণগঞ্জ ২ আসনের কোনো ব্যালট আসে নাই। নারায়ণগঞ্জ ৩ আসনের ৭টি, নারায়ণঞ্জ ৪ আসনে ২২টি নারায়ণগঞ্জ ৫ আসনের ৪৩টি মোট ৫২টি পোস্টাল ব্যালট সংগ্রহ করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ ১ আসনে রেজিস্ট্রেশন হয়েছে ৩ হাজার ৫২৬টি নারায়ণগঞ্জ ২ আসনের ৪ হাজার ৪৯৯টি নারায়ণগঞ্জ ৩ আসনে ৬ হাজার ৫৭৩টি, নারায়ণগঞ্জ ৪ আসনে ৪ হাজার ৪২৪টি, ৫ আসনে ৪ হাজার ৭৯২টি রেজিষ্ট্রেশন হয়েছে।

নারায়ণগঞ্জ ১ আসনে ৭টি। ৩টি বাতিল হয়েছে কিউআর কোড না করার কারণে। ৪টি গ্রহণ হয়েছে। নারায়ণগঞ্জ ৩ আসনে ৭টি গ্রহণ হয়েছে বাতিল নেই, নারায়ণগঞ্জ ৪ আসনের ২২টি সফল সংগ্রহ হয়েছে, নারায়ণগঞ্জ ৫ আসনে ৩৩টি সফলভাবে গ্রহণ করা হয়েছে, অসম্পূর্ণ ৯টি বাতিল, ১টি ভুল ক্রমে পাবনার ৫ আসনের নির্বাচনি এলাকার একটি ব্যালট চলে আসে পরবর্তীতে পাবনা নির্বাচনি এলাকায় প্রেরণ করা হয়। আমরা সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ডাক বিভাগ হতে আগত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ করা শুরু করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকালে এ কার্যক্রম চলবে। এবারের নির্বাচনে কোনো রকম এদিক সেদিক করার সুযোগ নেই। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হুসাইন ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুল হুদাসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন দলের এজেন্ট উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত