ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক

ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক

আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি। গতকাল সোমবার দুপুরে আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মনজুরুল আলম। তিনি ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে। জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। আদালতে মামলা পরিচালনা, জামিন করিয়ে দেওয়া ও আইনি সহায়তার আশ্বাস দিয়ে তিনি প্রতারণা করে আসছিলেন। গতকাল সোমবার দুপুরে একজন ভুক্তভোগী নারী ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কাছে বিচার দিলে তাকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো বৈধ সনদ বা আইনজীবী হিসেবে নিবন্ধনের কাগজপত্র দেখাতে পারেননি। জেলা আইনজীবী সমিতি সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, আটক আইনবিষয়ক কোনো সনদ নেই। তিনি মাধ্যমিক পাস করেই আইনজীবী পরিচয় দিয়ে মামলা পরিচালনা করতেন। সমিতির সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত