ঢাকা রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হিফজুল কোরআন প্রতিযোগিতা

হিফজুল কোরআন প্রতিযোগিতা

নোয়াখালীতে প্রথমবারের মতো শুরু হয়েছে মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা। প্রায় ৫০টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এর প্রথম অডিশন। গত রোববার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর অডিটোরিয়ামে আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা মো. নূরুল্যাহর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ আদনানের সঞ্চালনায় দিনব্যাপী এই অডিশন অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওমর আলী রাজ, সংসদ সদস্য পদপ্রার্থী শওকত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা আমির মাওলানা মোশারফ হোসেন, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাসেম, বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকান প্রবাসী শেখ মোহাম্মদ মতিন প্রমূখ।

প্রতিযোগিতায় ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত বিচারকদের সমন্বয়ে প্রথম অডিশনে অংশগ্রহণকৃত ৩ শতাধিক প্রতিযোগী থেকে যাচাই বাছাই শেষে দ্বিতীয় অডিশনের জন্য নির্বাচিত হয়ে ইয়েস কার্ড গ্রহণ করেন ৬৫ জন। গতকাল সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত হবে বসুরহাট পৌর অডিটোরিয়ামে। দ্বিতীয় অডিশন থেকে ফাইনালের জন্য নির্বাচিত হয়ে আগামী (২৫ ফেব্রুয়ারি) বুধবার বসুরহাট হাইস্কুল মাঠে লড়বেন সেরা নির্বাচিত ২০ হাফেজে কোরআন। এতে প্রথম স্থান অর্জনকারী বিজয়ী পাবেন ৫০ হাজার টাকার নগদ উপহার ও সর্বোচ্চ সম্মাননা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত