ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

একই মঞ্চে চার প্রার্থী

একই মঞ্চে চার প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ এই প্রতিপাদ্য সামনে রেখে পাবনা-৫ (সদর) আসনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের (টাউন হল) মুক্ত মঞ্চে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পাবনা জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পাবনা-৫ আসনের চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি নাজমুল হোসাইন এবং এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ মোল্লা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত