
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে রেস্তোরাঁ মালিক ও খাদ্য কর্মীদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার বিকালে নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার সভাপতি আলহাজ নুরুল হক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের উপ-পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ভোক্তা অধিকার অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও নাইস প্রকল্পের কো-অর্ডিনেটর সোহেল আহমেদ। প্রশিক্ষণে রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম হক ব্যাপারী মালিক ও খাদ্য কর্মীদের বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয় উপস্থাপন করেন।