ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চবি মেডিকেল সেন্টারে মিনি অপারেশন থিয়েটার উদ্বোধন

চবি মেডিকেল সেন্টারে মিনি অপারেশন থিয়েটার উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর দাবির প্রেক্ষিতে অবশেষে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে মিনি অপারেশন থিয়েটার উদ্বোধন করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মেডিকেল সেন্টার প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও মেডিকেল উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, মেডিকেল সেন্টারের অফিসার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জন্য একটি মাইল ফলক।

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এ ছাড়াও তিনি মেডিকেল সেন্টার কতৃপক্ষ ও চাকসুকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মেডিকেল সেন্টারের সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন বলেন, চাকসুর এমন পরিকল্পনা ও চবি মেডিকেল সেন্টারের বাস্তবায়নের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এ উদ্যােগ চবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য কাজে আসবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। সভাপতির বক্তব্যে চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আমরা শিক্ষার্থীদের সব ধরনের স্বাস্থ্য সেবা দিতে বদ্ধপরিকর। এই মিনি ওটি চালু হওয়ায় ছোটখাটো অস্ত্রোপচারের জন্য শিক্ষার্থীদের আর ক্যাম্পাসের বাইরে ছুটতে হবে না।

এ সময় চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান বলেন, আমার নির্বাচনি ইশতেহারে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে একটি মিনি অপারেশন থিয়েটার চালুর কথা উল্লেখ করেছিলাম। শিক্ষার্থীদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মেডিকেল সেন্টার কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় মিনি অপারেশন থিয়েটারের বাস্তবায়ন হওয়ায় আমি আনন্দিত। অবশিষ্ট প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা অব্যাহত রাখবে বলে আমি আশাবাদী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত