
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঝিনাইদহের মহেশপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে থাকা জাতীয় ৪ নেতা ও ৭ বীরশ্রেষ্ঠের ছবিগুলো কালি দিয়ে লেপন করা হয়। সেই লেপনকৃত ছবিগুলো বুধবার দুপুরে মহেশপুর বণিক কল্যাণ সমিতি ও উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পরিষ্কারের কাজ শুরু করেছেন। মহেশপুর বণিক কল্যাণ সমিতির সভাপতি মোমিনুর রহমান খান জানান, যে দোষ করেছে সে তো পালিয়ে গেছে। ৭ জন বীরশ্রেষ্ঠ তো আর কোনো দোষ করেনি। তাহলে তাদের ছবিগুলো এভাবে কালি দিয়ে লেপন করা ঠিক হয়নি। আর ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে আমাদের গর্ব সিপাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানও তো রয়েছে। তাই আমরা লেপন করা কালিগুলো তুলে পরিস্কার করে দিচ্ছি।