ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ভোট পড়েছে ৬৩ শতাংশ

রাজবাড়ীতে ভোট পড়েছে ৬৩ শতাংশ

রাজবাড়ীতে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ভোটগ্রহণ; জেলার দুটি আসনে মোট ভোট পড়েছে ৬৩ শতাংশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়; চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) মোট ভোট কাস্ট হয়েছে ৬১ দশমিক ৪৫ শতাংশ এবং রাজবাড়ী-২ আসনে মোট ভোট কাস্ট হয়েছে ৬৪ দশমিক ৬৭ শতাংশ। গড়ে দুই আসনে ভোট কাস্ট হয়েছে ৬৩.০৬ শতাংশ। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার বলেন, আমরা ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত ভোটকেন্দ্র পরিদর্শন করেছি এবং মনিটরিং করেছি। সহকারী রিটার্নিং অফিসারদের সঙ্গে আমরা সারাক্ষণ সংযোগে ছিলাম। রাজবাড়ী জেলার ৩৫৪টি ভোটকেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত