ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন

সিলেট প্রতিনিধি
সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন

বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই কামিল আহমদ (২৫)-এর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে এ মারধরের ঘটনা ঘটে। পরে গতকাল শনিবার সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মনতৈল গ্রামের জামাল উদ্দিনের ছেলে অভিযুক্ত বড় ভাই জাকির আহমদ (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের স্ত্রী বাদী হয়ে তাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাওয়ার সময় কামিল আহমদ ও জাকির আহমদের স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জাকির আহমদ স্ত্রীর পক্ষ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত