
বরিশালে বিএনপির তিন জন নেতাকে দলের সব পদণ্ডপদবিসহ আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনে দলীয় প্রার্থীকে বাদ দিয়ে অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। গতকাল শনিবার জেলার উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে কোনো রকম নির্বাচনি কাজ না করায় এবং প্রতিদ্বন্ধী অন্য দলকে সহযোগিতা করায় বিএনপির সব পদ ও পদবিসহ আজীবনের জন্য তিন বিএনপি নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।
বহিষ্কার হওয়া তিনজন হলেন- উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. জামাল মোল্লা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।
উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন জানিয়েছেন, বহিষ্কারের কাগজ স্ব স্ব ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়েছে।