ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সাংবাদিকের ওপর হামলায় জড়িত যুবদলের চার নেতা বহিষ্কার

সাংবাদিকের ওপর হামলায় জড়িত যুবদলের চার নেতা বহিষ্কার

সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার ঘটনা ও দলীয় শৃখলা ভঙ্গের দায়ে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিবসহ ৪ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। তারা হলেন- শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম-আহ্বায়ক হাফিজ আল আসাদ, বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।

সামিউল মনির শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক সমকাল ও পত্রদূতের শ্যামনগর উপজেলা প্রতিনিধি। গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব ভবনের সামনে তার ওপর হামলার চালায়। এ ঘটনায় থানায় করা মামলায় ১৪ জনকে আসামি করা হয়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে সামিউল মনিরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত