ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দামুড়হুদায় ইয়াবাসহ আটক দুই

দামুড়হুদায় ইয়াবাসহ আটক দুই

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর থেকে ২০ পিস ইয়াবাসহ কালু শেখ ও শফিকুল ইসলাম নামে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। আট কালু শেখ উপজেলার কোমরপুর গ্রামের ইসলাম শেখের ছেলে ও শরিফুল ইসলাম একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকার মঙ্গলবার দুপুরে দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিনের নির্দেশে এসআই আকরাম খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের অভিযান চালিয়ে কালু শেখ ও শরিফুল ইসলামকে আটক করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত